হাজীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ২১ পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় (ন্যাশনাল ব্যাংকের তৃতীয় তলা) থেকে নির্বাচন কমিশনার মো. ইকবালুজ্জামান ফারুক, সদস্য যুগল কৃষ্ণ হালদার ও আবু কাশেম মুন্সীর কাছ থেকে সভাপতি পদে ৫ জন, সহ-সভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ৩ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন, সাংগঠনিক সম্পাদক ২ জন, অর্থ সম্পাদক পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়া দপ্তর সম্পাদক পদে ১ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ২ জন, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ১ জন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ১ জন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ১ জন, সাজসজ্জা ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ১ জন এবং কার্যকরি সদস্য ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ৭ জন প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তাদের মনোনয়পত্র যাচাই-বাছাইয়ে বাতিল বা প্রার্থী নিজে প্রত্যাহার না করেন।
সভাপতি প্রার্থীরা হলেন- গাজী সালাউদ্দিন, খালেকুজ্জামান শামীম, মো. কামাল হোসেন, মহিউদ্দিন আল আজাদ ও হাবিবুর রহমান জীবন। সহ-সভাপতি পদে সাখাওয়াত হোসেন ও হাবিবুর রহমান জীবন। সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান টুটুল, এনায়েত মজুমদার ও মনিরুজ্জামান বাবলু। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে গাজী নাছির উদ্দিন, মুনছুর আহমেদ বিপ্লব ও ইমাম হোসেন হীরা। সাংগঠনিক সম্পাদক পদে এস.এম মিরাজ মুন্সী ও খন্দকার আরিফ।
অর্থ সম্পাদক পদে মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও পাপ্পু মাহমুদ। দপ্তর সম্পাদক পদে জহিরুল ইসলাম জয়। প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম নয়ন ও সাইফুল ইসলাম সিফাত। সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো, মঞ্জুর আলম পাটওয়ারী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সুজন দাস, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পদে গাজী মহিন উদ্দিন এবং সাজসজ্জা ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে আবু তাহের মিসবাহ।
কার্যকরী সদস্য প্রার্থীরা হলেন- মুন্সী মোহাম্মদ মনির, হাছান মাহমুদ, জাকির হোসেন লিটন, সাইফুল ইসলাম, কবির আহমেদ, আলমগীর কবির, সাখাওয়াত হোসেন শামীম, মেহেদী হাছান ও হুমায়ুন কবির।
এর মধ্যে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সহ-সভাপতি (২ জন), দপ্তর সম্পাদক, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, সাজসজ্জা ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদের প্রার্থীরা বিজয়ের পথে রয়েছেন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামি ২৬ ও ২৭ জুন সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে। ২৯ জুন প্রার্থী এবং প্রস্তাবকারী ও সমর্থকের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ৩০ জুন প্রার্থীর আপীল নিস্পত্তি, ২ জুলাই সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত প্রার্থীর স্ব-শরীরে উপস্থিতির ভিত্তিতে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৩ জুলাই সকাল ১০টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
১৩ জুলাই (শনিবার) সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বিরতিহীনভাবে একটানা ভোটগ্রহণ এবং ভোট শেষে ওই দিন ফলাফল প্রকাশ করা হবে।
হাজীগঞ্জ ব্যুরো
২৬ জুন ২০১৯
