মতলব উত্তরে মরহুম অলিউল্লাহ দর্জির স্ত্রীর দাফন সম্পন্ন

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি এলাকার মরহুম অলিউল্লাহ দর্জির স্ত্রী ও মতলব উত্তর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জির মা শামসুন্নাহার বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ….রাজিউন)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ আছর ছেংগারচর বাজারস্থ নূরীয়া মাদ্রাসা মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসময় মরহুমার জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন তার দেবর মো. শরীফ দর্জি, ছেলে ড. শহীদ উল্লাহ। এসময় মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আত্মীয়-স্বজনসহ অগণিত শুভাকাক্সক্ষী জানাজায় অংশগ্রহণ করেন।
২ সেপ্টেম্বর, ২০২০।