সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে করোনার গণটিকার দ্বিতীয় ডোজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার ইউনিয়ন পরিষদের হলরুমে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা এ গণটিকা দেওয়া হয়। মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সার্বিক তত্ত্বাবধানে সিনোফার্মের এ টিকার দেওয়া হয়। গণটিকা কার্যক্রম পরির্দশন করেন সদর উপজেলার ইউএনও সানজিদা শাহনাজ।
এ সময় তিনি গণটিকার কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ও ইউপি সচিব আবু বকর মানিক, স্বাস্থ্যকর্মীসহ ওয়ার্ড সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
০৯ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- মৈশাদীতে গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন
