স্টাফ রিপোর্টার
মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদ্যসাবেক সভাপতি ও সাময়িক বরখাস্তকৃত সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা শাহজালাল পাঠান একের পর এক অনিয়ম, দুর্নীতি ও পেশীশক্তি ব্যবহার করে আসছে। তার অপকর্মে অতিষ্ট সাধারণ মানুষ। তাই তারা যান্তে চায় শাহজালালের খুঁটির জোর কথায়?
জানা যায়, গত ২ সেপ্টেম্বর সকালে সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে সদ্যসাবেক সভাপতি শাহজালাল পাঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলমকে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে। পরে বিদ্যালয়ে এসে তালা ঝুলিয়ে দেয় এবং শিক্ষক শাহাদাত হোসেন ও মাহমুদা বেগমকে জোরপূর্বক বিদ্যালয় থেকে বের করে দেন। এমনকি এ্যাসাইনম্যান্ট জমা দিতে আসা ছাত্র-ছাত্রীদেরও বিদ্যালয় ত্যাগ করার নির্দেশ দেন। পরে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। যে তালা খুলতে আসবে তাকে খুন করা হবে বলে হুমকি দেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম।
এলাকাবাসী জানায়, শাহজালাল পাঠানের বিরুদ্ধে রয়েছে আরো অনেক অভিযোগ। সে ছেংগারচর পৌর ভূমি অফিসার থাকা অবস্থায় সরকারের লাখ-লাখ টাকা (কর) উত্তোলন করে সরকারের কোষাগারে জমা দেননি। ভুয়া ব্যাংক চালান তৈরি করে ফাঁকি দেওয়ার অপরাধে উর্ধ্বতন কর্মকর্তা তাকে সাময়িক বরখাস্ত করেছে।
ছেংগারচর পৌর ভূমি অফিস থেকে ফরাজিকান্দির আমিরাবাদ ইউনিয়ন ভূমি অফিসে বদলি হয়ে গেলে সেখানেও সে অনিয়ম ও দুর্নীতি করছিল। সেবা নিতে আসা ভূক্তভোগীদের সাথেও অমানবিক আচরণ করতো। ফলে তার বিরুদ্ধে অভিযোগ শুরু করে সাধারণ মানুষ। তখন একের পর এক বেরিয়ে আসে শাহজালাল পাঠানের অনিয়ম ও দুর্নীতি। সেই অনিয়ম ও দুর্নীতির কারণেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে শাহজালাল পাঠানের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।
০৯ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে বরখাস্তকৃত সহকারী ভূমি কর্মকর্তা শাহজালালের খুঁটির জোর কোথায়?
