রঘুনাথপুর হাজী এ করিম খান উবি’র ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন


স্টাফ রিপোর্টার
ব্যাপক উৎসাহ উদ্দীপনা উৎসবমুখর পরিবেশে চাঁদপুর পৌর ৫নং ওয়ার্ড রঘুনাথপুর হাজী এ করিম খান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। গত সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৫টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন।
বিজয়ী প্রার্থীরা হলেন- মো. নজরুল ইসলাম গাজী (২০৪ ভোট), মো. মজিব গাজী (১৯৯ ভোট), মো. শাহিন গাজী (১৯৮ ভোট), মো. আলমগীর খান (১৯৫ ভোট), নারী প্রার্থী বিলকিছ বেগম (২৭১ ভোট)।
তাদের প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন- সাংবাদিক মো. আবু সুফিয়ান ভ‚ঁইয়া (১৩৬ ভোট), মো. রশিদ মিজি (৭০ ভোট), মো. তাজল গাজী (৯৮ ভোট), মো. মোস্তফা বেপারী (৪৯ ভোট), মো. মোর্শেদ আলম (৭৩ ভোট), মো. শাহ পরান মিজি (৬৩ ভোট), মো. সেলিম খান (১৭৪ ভোট) ও নারী প্রার্থী রেশমা বেগম (১৭৩ ভোট)।
এসময় বিদ্যালয়ের প্রধান শি¶ক মো. আশ্রাফুল ইসলামের সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামাল হোসেন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম মিজি। পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. ইসমাইল হোসেন। সকাল থেকে বিকাল পর্যন্ত আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী উপস্থিতে ভোটাররা ভোট প্রদান করেন।