
স্টাফ রিপোর্টার
রাবেয়া আফরিন টুশি চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে। সোমবার সারাদেশে এক যোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। ফল প্রকাশের পর তার পরিবারের মাঝে আনন্দ বইতে থাকে।
রাবেয়া আফরিন টুশি চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউপি চেয়ারম্যান, সাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী এবং হাপানীয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তারের একমাত্র মেয়ে।
টুশির বড় ভাই মো. সাজ্জাদ হোসেন লিখন ময়নামতি মেডিক্যাল কলেজে ৪র্থ বছরের ছাত্র, মেজো ভাই সাফওয়ান আহম্মেদ সিয়াম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত।
টুশি ৫ম শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। সে ভবিষ্যতে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ার ইচ্ছা পোষণ করেছে। তার আগামীর পথচলা সুন্দর ও ভবিষ্যতের আশা পূরণের জন্য সবার কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
