
ইউসুফ আলী
‘যৌতুক বাল্য বিবাহ প্রতিরোধে হ্যাঁ বলুন, মাদককে না বলুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে এবং খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিমল চন্দ্র পালের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক আবু খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ।
তিনি তার বক্তব্য বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের ঘরের কোনে বসিয়ে রাখার দিন শেষ। দেশের দ্রুত উন্নতি চাইলে, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের সম্পৃক্ত করুন। মাদক আমাদের উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে বড় বাঁধা। প্রত্যেকে যার যার অবস্থান থেকে মাদক নির্মূলে ভূমিকা রাখুন। স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, বিদ্যুৎ, সব ক্ষেত্রে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যেগের আওতায় একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। এছাড়া কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপওা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষায় সরকার ব্যাপক অগ্রগতি অর্জনে সর্ক্ষম হয়েছে। সে লক্ষ্যে উন্নয়ন ও অগ্রযাএায় বিশে^র বুকে বাংলাদেশ আজ চির উজ্জল স্থান অর্জন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবু হানিফ, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, বিদ্যালয় এসএমসি সভাপতি মোহাম্মদ উল্ল্যাহ, খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুনন্নেছা, আওয়ামী লীগ নেতা আবদুল মালেক, ইউপি সদস্য শাহাদাত হোসেন প্রমুখ। এছাড়া সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় উন্নত রাষ্ট্র ও উন্নত জাতি গঠনের লক্ষ্যে ভিশন-২০৪১ বাস্তবায়ন বিষয়ে নারীদের আলোকপাত করেন।
২৯ আগস্ট, ২০১৯।
