
আজ চাঁসক বাংলা বিভাগে মিলাদ ও দোয়া
প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ, চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুর-এর সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর মনোহর আলী ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য শীঘ্রই তিনি ভারত যাবেন।
প্রফেসর মনোহর আলীর সুস্থতার জন্য তার প্রাক্তন কর্মস্থল চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগে আজ মঙ্গলবার বাদ মাগরিব মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। বাংলা ভাষা ও সাহিত্য পরিষদ এই কর্মসূচি আয়োজন করেছে। এতে বাংলা বিভাগের প্রাক্তন ও বর্তমান সকল ছাত্র-শিক্ষকদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ চিশতি।
১৭ সেপ্টেম্বর, ২০১৯।
