
আবু তালেব সরদার :
মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ এমএ হান্নান বলেছেন, আমি বিএনপি থেকে বহিষ্কৃত নই। আগামী দিনের রাষ্ট্রনায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি বিএনপি নেতা। তারেক রহমান আমাকে আরো বলেছেন, আপনি যদি সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান তাহলে এলাকায় গিয়ে বিএনপিকে সংগঠিত করতে যা প্রয়োজন তাই করুন।
এসময় আলহাজ এমএ হান্নান আরো বলেছেন, এলাকার একটি কুচক্রী মহল ও সিজনাল নেতারা আমাকে বহিষ্কৃত নেতা হিসাবে অপপ্রচার চালাচ্ছে। আপনারা ওদের কথায় কান দেবেন না। আমার নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামি দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান। গতকাল রোববার উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নে গরিব ও অসহায় জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
দিনব্যাপী উপজেলার গোবিন্দপুর দক্ষিণ, গোবিন্দপুর উত্তর, চরদুখিয়া পূর্ব ও চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের ধানুয়া, হাঁসা, গোয়ালভাওর, রামপুর, চৌমুহনী, আলোনিয়া, বিরামপুর ও সন্তোষপুর গ্রামের কয়েক হাজার অসহায় শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র মো. মঞ্জিল হোসেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ মো. আলমগীর হোসেন পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম নজু, মো. জামাল হোসেন, সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, আবু জাফর খসরু মোল্লা, ইউনুছ বেপারী, লোকমান পাটওয়ারী, কাদের মেম্বার, শাহ আলম বিএনপি, শাহ আলম মেম্বার, সাইফুল ইসলাম, বাবুল পাটওয়ারী, মো. আক্তার হোসেন, আব্দুল লতিফ, সাইফুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তা মো. আরিফ পাটওয়ারী প্রমুখ।
