শোকের মাস উপলক্ষে ব্রাহ্মণসাখুয়া সপ্রাবিতে আলোচনা, দোয়া ও মিলাদ

                  প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল

চাঁদপুর সদর উপজেলা ব্রাহ্মণসাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্রাহ্মণসাখুয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বঙ্গবন্ধু শাহাদাৎবার্ষিকী ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল।
ব্রাহ্মণসাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন রুবেলের সভাপতিত্বে ও শিক্ষক অপু মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন ব্রাহ্মণসাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিন পাটওয়ারী, ব্রাহ্মণসাখুয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. লতিফ পাটওয়ারী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. রাশেদ তালুকদার, শিক্ষক ওসমান গনি, রেহেনা পারভিন, রেবেকা নাছরিন, রাবেয়া আক্তার, শরিফ আহম্মেদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি টুটুল মিয়া, সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন, আওয়ামী লীগ নেতা মালেক কাজী, মিজান গাজী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্যরা।

২৮ আগষ্ট ২০১৯