মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন:: চট্রগ্রাম রাউজান নদিমপুরে পবিত্র জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে এয়াজদাহুম উপলক্ষে আয়োজিত এশায়াত মাহফিলে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, বর্তমান যুগে সঠিক আক্বীদা ও আমল শেখার প্রাণকেন্দ্র কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ।
শুক্রবাার (৫ ফেব্রুয়ারী) মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৩১নং নদিমপুর শাখার উদ্যোগে শাখার পাশ্বর্স্থ ময়দানে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর।
মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুনিরীয়া তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সচিব হযরতুলহাজ¦ আল্লামা মুফতি ইব্রাহিম হানফী, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, মাওলানা মুহাম্মদ সেকান্দর আলী, মাওলানা মুহাম্মদ বখতেয়ার প্রমুখ।
উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে আরোও বলেন, আজ গাউছিয়্যতের সুধা নিয়ে হাজার হাজার যুব সমাজ কুরআন সুন্নাহভিত্তিক আক্বীদা ও আমলের অধিকারী হচ্ছে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ থেকে। এ দরবারের মহান মোর্শেদ গাউছুল মাদ্দাজিল্লুহুল আলী তাঁর রূহানী শক্তি দিয়ে আল্লাহ ও তাঁর হাবীব (দঃ) প্রতিনিয়ত রঙিন করে তোলছে হাজার হাজার মুসলিম নর-নারীকে। কুরআন সুন্নাহর আলোকে গড়া তাঁর আধ্যাত্মিক কর্মপন্থা দিন দিন মুসলিম মিল্লাতকে সিরাতুল মোস্তাকিমের দিকে ধাবিত করছে। দেশ ও বিদেশে অসংখ্য যুবক তাঁর ছোহবত পেয়ে মুত্তাকী, আদর্শবান, আল্লাহ ও নবীপ্রেমিকে পরিণত হচ্ছে। বর্তমান যুগের মুসলিম বিশ^ যদি এ মহান মনিষীর পথ নির্দেশনা নিয়ে ইসলাম ও মুসলমানদের জন্য কাজ করে তাহলে মুসলমান ফিরে পাবে হারানো সোনালী ইসলামি যুগ। বিশ্বব্যাপি জাগরিত হবে ইসলামের জয়গান, মুসলিম ঘরে ঘরে ফিরে আসবে ইসলামী তাহজীব তামাদ্দুন।
মাহফিলে এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি, আলেম, ছাত্র, শিক্ষক, শ্রমজীবি ও ব্যবসায়ি ছাড়াও সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। মাগরিবের পর থেকেই এলাকার বিভিন্ন পেশার মুসলমানেরা হুজুর কেবলার বক্তব্য শুনার জন্য মাহফিলস্থলে জমায়েত হতে শুরু করে। সন্ধ্যার মধ্যে পুরো মাহফিলস্থল এর আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।
প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া।
মিলাদ ও কিয়াম শেষে হুজুর ক্বেবলা দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজমের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।
