মোহাম্মদ হাবীব উল্যাহ্
অতিমারি করোনাকালীন সময়ে খাদ্যসামগ্রী বিতরণ, কোভিড-১৯ এ আক্রান্তদের চিকিৎসা ও ফ্রি অক্সিজেন সেবা এবং মৃতদের দাফনের পাশাপাশি এবার ফ্রি এ্যাম্বুলেন্স সেবা শুরু করলো হাজীগঞ্জ পৌরসভাধীন ইমামে
রাব্বানী দরবার শরীফ। শনিবার (২১ আগস্ট) বিকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি ও ইমামে রাব্বানী দরবার শরীফের গদ্দীনশীন পীর আলহাজ সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী এই এ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যে কোন প্রাকৃতিক দুর্যোগসহ দেশের সকল ক্রান্তিলগ্নে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইমামে রাব্বানী দরবার শরীফ, আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশসহ আমাদের অঙ্গ-সহযোগি সংগঠনগুলো সবসময় মানব সেবায় নিয়োজিত রয়েছে। করোনাকালীন এই সময়ে এর ব্যতিক্রম হয়নি। আমরা করোনায় আক্রান্তদের চিকিৎসা ও অক্সিজেন সেবা এবং মৃতদের দাফন করছি।
এছাড়া করোনায় ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছি। এবার আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশরে উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবা শুরু করতে যাচ্ছি। ইমামে রাব্বানী দরবার শরীফের মাধ্যমে চাঁদপুরের সকল উপজেলাসহ আশ-পাশের জেলা ও উপজেলায় বিনামূল্যে এই এ্যাম্বুলেন্স সেবা দেয়া হবে। প্রয়োজনে আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশর উপ-প্রধান সৈয়দ মাহমুদ শাহ মোজাদ্দেদী ০১৮৩৫-৫৪৬৬৫৮ ও হাজীগঞ্জের সমন্বয়ক মহিউদ্দিন আল আজাদ ০১৮২০-৫২৫৬১৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশর কেন্দ্রীয় মহাসচিব আলহাজ মো. জয়নাল আবেদীন যোবায়ের, আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশর চেয়ারম্যান কাজী মো. জসিম উদ্দিন ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চাঁদপুর জেলা সভাপতি আল্লামা মো. নাজমুল হক আখন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের ভারপ্রাপ্ত সচিব ছ.ম হামীদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশর ট্রাস্টি বোর্ডের সদস্য মজিবুল হক শুক্কুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশর যুগ্ম মহাসচিব আলহাজ সিরাজ উদ্দিন তৈয়ব, কেন্দ্রীয় নেতা এম ইব্রাহিম আত্তারী, শ.ম শহীদুল হক ফারুকী, আলহাজ মহিন উদ্দিন চৌধুরী হালিম, শাহাদাত হোসেন রুবেল, এমরান হোসেন, জাকির হোসেন বাবু ও আব্দুল্লাহ ইকবালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া ইসলামিক ফ্রন্ট বাংলাদেশর চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আল্লামা আবুল হাশেম শাহ্ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মোতাছিম বিল্লাহ, অর্থ সম্পাদক মো. জাকির হোসেন মিয়াজী, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চাঁদপুর নেতা আনিছুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের শাহরাস্তি উপজেলার সাধারণ সম্পাদক মাও. গোলাম মাওলাসহ কেন্দ্রীয় ও চাঁদপুর জেলা এবং ইমামে রাব্বানী দরবার শরীফের খাদেমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২২ আগস্ট, ২০২১।
