হাজীগঞ্জে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের স্বাগত মিছিল


মাহে রমজানকে স্বাগত জানিয়ে

এস.এম চিশতী
মাহে রমজানকে স্বাগত জানিয়ে হাজীগঞ্জে স্বাগত মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। সোমবার বিকালে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মূখ থেকে স্বাগত মিছিলটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ স্থলে এসে শেষ হয়। রমজানের পবিত্রতা রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ স্বাগত মিছিল বের কর হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, রমজানের পবিত্রতা রক্ষার লক্ষ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, খাদ্যের ভেজাল প্রতিরোধ করতে হবে। এ ছাড়াও সার্বক্ষনিক বিদ্যুতের ব্যবস্থাসহ দিনের বেলায় হোটেল, রেস্তোরা বন্ধ রাখার আহবান জানান তারা।
মিছিল ও সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি আলহাজ মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মো. খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুজ্জামান পাটওয়ারী, পৌর সাধারণ সম্পাদক মো. সুমন মোল্লা, জেলা হোটেলস্থ শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মো. কামাল গাজী, জেলা ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, উপজেলা শাখার আয়োজনে স্বাগত মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মো. আরিফুল ইসলাম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহী মারুফ। স্বাগত মিছিলের সহযোগিতায় ছিলেন ছাত্র আন্দোলনের উপজেলা সহ-সভাপতি মো. শাহজালাল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. আবু মুসা, অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) মো. আল আমিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. আকতার হোসেন, সদস্য নূরে আলম প্রমুখ।
এ সময় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা, পৌর ও ইউনিয়ন কার্যকরি কমিটির নেতা-কর্মী, সমর্থক এবং ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।