মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেডের রিটেলার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার একটি চাইনিজ রেস্টুরেন্টে এই রিটেলার সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামি মৌসুমে বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত রিটেলার সমাবেশে ব্যবসায়িক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির মার্কেটিং ম্যানেজার কৃষিবিদ খন্দকার মুকবুল হোসেন।
হাজীগঞ্জ উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী মঞ্জুরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আলু ও টমেটোর উৎপাদন বৃদ্ধির লক্ষে ইউরোপের ব্যাপক সফলতার পর এই প্রথম বাংলাদেশে ছত্রাকনাশক কীটনাশক ফুলিমেইন ৬০ ডব্লিউপি (ফ্লুমর্ফ ১০% + মেনকোজেব ৫০%) বাজারজাতকরণের লক্ষ্যে রিটেলারদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেড এর মার্কেটিং অফিসার (চাঁদপুর) এর পরিচালনায় অনুষ্ঠানে কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বালাইনাশক, কীটনাশক ও সার নিয়ে বিশেষ আলোচনা করেন সভার বিশেষ অতিথি কোম্পানির রিজিওনাল সেলস্ ম্যানেজার (কুমিল্লা) কৃষিবিদ মো. রফিকুল ইসলাম।
আব্দুল কাদের ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলমের সার্বিক সহযোগিতায় সমাবেশে উপজেলার সব বালাইনাশক, কীটনাশক ও সার খুচরা বিক্রেতারা উপস্থিত ছিলেন।
