
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির (২০১৯-২০২১) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিগত কার্য-নির্বাহী কমিটির সভাপতি মো. মহিউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০ জন সদস্য উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই বিগত সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন, সমিতির নিয়মিত চাঁদা আদায়, নিয়মিত মাসিক সভা, সদস্য অন্তর্ভুক্তিসহ অন্যান্য বিষয়ে বিশদ আলোচনার পর নব-গঠিত কার্য-নির্বাহী (২০১৯-২০২১) কমিটির সভাপতি এসএম চিশতী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্র কাছে দায়িত্ব বুঝিয়ে দেন বিগত কমিটির সভাপতি মো. মহিউদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফ।
এর আগে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন এম আলী মুজিব। সভায় বিগত ও নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কাজী হারুন অর রশিদ, সদস্য জহিরুল ইসলাম লিটন, কাজী মোরশেদ আলম, সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জয়, অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম প্রমুখ।
এ সময় নব-গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী মহিন উদ্দিন, প্রচার সম্পাদক সুজন দাস, সদস্য রেজাউল করিম নয়নসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
২৪ সেপ্টেম্বর, ২০১৯।
