স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৩, ৪ ও ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে লক্ষ্মীপুর ঘাড়–য়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. সেলিম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু।
৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সুমন খন্দকারের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক আ. রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজী, সদস্য আবুল হাসনাত নয়ন গাজী, পৌর যুবলীগের সদস্য মো. আশাদুজ্জামান সুমন, নূর হোসেন রিপন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. ফারুক মাঝি, ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. খোন রাঢ়ী, ৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি নান্নু হাজি, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান টিটুসহ ইউনিয়ন আ.লীগে, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে ৩, ৪ ও ৫নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়। ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সুমন খন্দকার, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান খান ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী। ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সুলতান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মো. রুবেল খান ও সাংগঠনিক সম্পাদক জহির পাটওয়ারী। ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মনির শেখ ও সাধারণ সম্পাদক মো. রুবেল রাঢ়ী।
- Home
- জেলা সংবাদ
- চাঁদপুর লক্ষ্মীপুরে বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সাধারণ সভা
