পররাষ্ট্র সচিব ও ওআইসি মহাসচিবের বৈঠক

সাগর চৌধুরী
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহার সাথে গত ৬ ফেব্রুয়ারি সকালে জেদ্দায় ওআইসির সদর দপ্তরে সাক্ষাৎ করেন।
এসময় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের নিজ দেশে প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক বিচার আদালতে চলমান রোহিঙ্গাদের মানবতা বিরোধী অপরাধ মামলার জন্য প্রয়োজনীয় ফান্ড সংগ্রহ বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে পররাষ্ট্র সচিব এই জটিল সমস্যা মোকাবেলায় ওআইসি এবং এর সদস্য দেশগুলির ভূমিকার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। অন্যান্য বিষয়ে ও আলোচনা অনুষ্ঠিত হয়।
পরে মহাসচিবের উপস্থিতিতে পররাষ্ট্র সচিব এবং ওআইসি-এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহকারী মহাসচিব ওআইসি-এর সহযোগী সংস্থা ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর সদর দফতর চুক্তিতে স্বাক্ষর করেন।
পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৯তম অধিবেশনের প্রস্তুতিমূলক ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে জেদ্দায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
এসময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০৮ ফেব্রুয়ারি, ২০২৩।