ফরিদগঞ্জ বিআরডিবির পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড ফরিদগঞ্জ উপজেলার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে স্বল্পসুদে ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির অফিসে এই ঋণ বিতরণ করা হয়। এই দিন উপজেলার বিভিন্ন এলাকার তিনজন পল্লী উদ্যোক্তার মাঝে ৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। এই ঋণের সুদের হার মাত্র ৪%।
এই সময় উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল তার বক্তব্য বলেন, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ব্যবসাবান্ধব সরকার। তিনি উপলব্ধি করেছেন এই কোভিড- ১৯ মহামারিতে প্রান্তিক পর্যায়ের পল্লী উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাই তাদের জন্য মাত্র ৪% হারে ঋনের ব্যাবস্থা করেছে। প্রধানমন্ত্রীর দৃঢ়তায় ও যোগ্য নেতৃত্বে আজকে আমরা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি। আজকে বাংলাদেশের সকল বড় বড় মেগা প্রকল্পগুলো দৃশ্যমান হয়েছে। আপনারা ঋণ নিয়েছেন, আবার সঠিক সময়ে ঋণ পরিশোধ করে পুনরায় ঋণ গ্রহণ করবেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়া সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, শাখাওশাত হোসেন, হিসাব রক্ষক কুলসুমা আখন্দ নুপুর, হিসাব সহকারী যুগমায়া রানী, পরিদর্শক শফিকুর রহমান, আজাদুর রহমান, আবুল কাশেম প্রমুখ।
এই দিন তিনজন পল্লী উদ্যোক্তা মোস্তাক আহমেদকে ২ লাখ টাকা, জহিরুল ইসলামকে ২ লাখ টাকা ও জাহাঙ্গীর আলমকে ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
০৫ সেপ্টেম্বর, ২০২১।