শিক্ষা প্রসারে আ.লীগ সরকার রোলমডেল
………নুরুল আমিন রুহুল এমপি
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরের নাউরী আদর্শ ডিগ্রি কলেজ এমপিওভুক্ত হওয়ায় এবং কলেজের প্রধান ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (৬ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব সরকার, এই সরকারের আমলে শিক্ষাকে প্রথম থেকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। শিক্ষা প্রসারে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সরকার শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু উদ্যোগের কারণেই শিক্ষা প্রসারে এখন আমরা রোল মডেল।
তিনি আরো বলেন, উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন হবে। সেই সঙ্গে সব হাই স্কুল ও মাদ্রাসার নতুন ভবন হবে। আমরা এ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত করেছি। ছেলে-মেয়েদের হ্যারিকিনে পড়তে হয় না। সবাই আজ বিদ্যৎ এর আলোয় লেখা পড়া করছে।
নাউরী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউদ্দিনের সভাপতিত্বে এবং প্রভাষক মেহেদী মাসুদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, শিক্ষানুরাগী গোলাম হোসেন, সাহাবুদ্দিন ভূঁইয়া, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস উদ্দিন সিরাজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি তেওয়ান মো. জহির, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মনোয়ার হোসেন, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা, ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক শামসুজ্জামান ডলার, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম।
এ সময় নাউরী আদর্শ ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ মফিজুল ইসলাম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, প্রধান শিক্ষক দলিল উদ্দিন বিএসসি, মিজানুর রহমান, কামরুজ্জামান, মোয়াজ্জেম হোসেন, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র মান্নান বেপারী, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসীন মিয়া মানিক, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. সাবেক ছাত্রলীগ নেতা আ. রব প্রধান, রেজাউল করিম, অ্যাড. জসিম উদ্দিন, ঢাকা মহানগর তাঁতীলীগ নেতা ইব্রাহিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রহিম প্রধান, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ, যুবলীগ নেতা আলমগীর হোসেন প্রধান উপস্থিত ছিলেন।
৮ নভেম্বর, ২০২০।
