ইকরা মডেল একাডেমির বার্ষিক মিলাদ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়


স্টাফ রিপোর্টার :
ইকরা মডেল একাডেমির বার্ষিক মিলাদ মাহফিল ও ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মো. গোলাম হোসেন টিটোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দোয়া করেন চান্দ্রা দরবার শরীফের পীর মাও. সৈয়দ মোহাম্মদ হুজ্জাত উল্লাহ নক্সবন্দী মোজাদ্দেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জসিম উদ্দীন গাজী (জয়), মো. নজরুল ইসলাম ভূঁইয়া।
মিলাদ মাহফিল পরিচালনা করেন সকদী রামপুর সাইফিয়া হাফিজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ মাও. মো. নজরুল ইসলাম। ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বিদায় বাণী পাঠ করেন ৪র্থ শ্রেণির ছাত্র তানজিম ই-আব্দুল্লাহ তৃপ্ত এবং ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের পক্ষে বিদায় বাণী পাঠ করেন নাদিয়া আক্তার।
শিক্ষক সোহাগ হোসেনের পরিচালনায় ছাত্র-ছাত্রীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন একাডেমির অধ্যক্ষ মো. মিজানুর রহমান। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফৌজিয়া আক্তারের দিক-নির্দেশনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র শিক্ষক মনোয়ারা বেগম, আসমা খানম, সহকারী শিক্ষক শামিমা আক্তার, রাবেয়া সুলতানা, রুমা আক্তার, সুমি আক্তার, মো. জাকির হোসেন, মো. কাউসার পাটওয়ারী, ফারজানা আশ্বাদ রুপা, সোহাগ হোসেন, রাহিমা আক্তার, ফিরোজা বেগম, নাজমুন নাহার, সুমিত দত্ত, শুভ্র রক্ষিত, কাউছার পারভেজ, নাজমুন নাহার, মাহমুদা আক্তার। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীসহ সব ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ সবার জন্য দোয়া করা হয়।