কচুয়ায় অগ্নিকান্ডে ৭টি ঘর ভস্মীভূত

সাইফুল মিজান :
কচুয়ায় ভয়াবহ অগ্নিকা-ে ৭টি বসতঘর ভস্মীভূত হয়েছে। গত ৩ নভেম্বর রাতে উপজেলার সাচার হাজি বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা গেছে ওই বাড়ির ভান্ডারী বিল্লাত আলীর ঘরে মোমবাতির আগুন থেকে অগ্নিকা-ের সূত্রপাত। সংবাদ পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ৭টি বসতঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকা-ে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকা-ে বিল্লাত আলী ভান্ডারীর ১টি, বিল্লাল হোসেনের ২টি, মিজানুর রহমানের ১টি, আ. মবিনের ২টি ও মো. বাবুলের ১টি বসত ঘর পুড়ে যায়।