সভাপতি আক্তার, সম্পাদক সাইফুল
হাজীগঞ্জ ব্যুরো :
হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের যুবদলের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আক্তার হোসেন (২৩ ভোট), সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম (২৮ ভোট)। নির্বাচনে সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল কাদের মোল্লা পেয়েছেন ১৪ ভোট ও লিটন পাটওয়ারী ২ ভোট। সাধারণ সম্পাদক পদে আবুল হোসেন পেয়েছেন ৩ ভোট ও মো. শাকিল ৮ ভোট।
গত শুক্রবার সকালে বড়কুল ইউনিয়নের রামচন্দ্র ভূঁইয়া একাডেমীতে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ওয়ার্ডের ৫ জন যেমন সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই দুই পদে প্রার্থী নির্বাচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বড়কুল পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ফরাজী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মেম্বার, উপজেলা সদস্য নুরুল আমিন হেলাল, বিএনপি নেতা দুলাল মাঝি, মুসলিম গাজী, আবুল কামাল মজুমদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমন সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক জুলহাস উদ্দিন, সদস্য মানিক হোসেন, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মিলন হোসেন মিলন প্রমুখ।
নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন হাজীগঞ্জ-শাহরাস্তির বিএনপির সমন্বয়ক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
