গাজীপুর জেলা জাসদের সহ-সভাপতির ইন্তেকাল : চাঁদপুর জেলা জাসদের শোক

প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ গাজীপুর জেলা কমিটির সহ-সভাপতি ও জয়দেবপুর শহীদ স্মৃতি সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বারতোপাড়া শ্রীপুর নিবাসী মো. শাহজাহান মাস্টার শনিবার (১০ জুলাই) রাতে গাজীপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…..রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃততে চাঁদপুর জেলা জাসদের সভাপতি অধ্যাপক হাসান আলী সিকদারের ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মজুমদার গভীর শোক প্রকাশ করেন।
মরহুম শাহজাহান মাস্টারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারা বলেন, তিনি প্রতিষ্ঠালগ্ন থেকেই জাসদের সদস্য হিসাবে সমাজ পরিবর্তনের বিপ্লবী সংগ্রামে নিবেদিত ছিলেন। তিনি এক পর্যায়ে শিক্ষকতাকে পেশা হিসাব গ্রহণ করেন এবং জয়দেবপুর শহীদ স্মৃতি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে অবসরে যান। শিক্ষকতা জীবনে তিনি দলের প্রকাশ্য কমিটিতে ও প্রকাশ্য রাজনৈতিক-সাংগঠনিক তৎপরতায় অংশগ্রহণ না করলেও দলের সাথে নিবিড় নিরবচ্ছিন্ন যোগাযোগ রেখে চলতেন। দলের নেতা-কর্মীদের বিশেষ করে তরুণদের উৎসাহিত করতেন, আর্থিক সহায়তাসহ নানাভাবে দলকে সহযোগিতা করতেন।
তিনি শিক্ষক হিসাবে নির্দিষ্ট কারিকুলাম পাঠ্যসূচির বাইরে ছাত্রছাত্রীদের উচ্চতর নৈতিকতা, মানবতা, মনুষ্যত্বের শিক্ষা ও অসাম্প্রদায়িক প্রগতিশীল চিন্তায় বেড়ে উঠার শিক্ষা দিতেন।
প্রধান শিক্ষক হিসাবে অবসরে যাবার পর তিনি ২০১৪ সালে আবারও প্রকাশ্যে সরাসরি দলীয় সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকান্ডে নিজেকে যুক্ত করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত জাসদ গাজীপুর জেলা কমিটির সহ-সভাপতি পদে থেকে রাজনৈতিক-সাংগঠনিক দায়িত্ব পালন করেন। তারা বলেন, গাজীপুরের জাসদ নেতা শাহজাহান মাস্টারের জাসদের প্রতি অবিচল আস্থা ছিল।
ব্যক্তিগত ও রাজনৈতিক কোন সংকটে তিনি হতাশা বা বিভ্রান্তিতে ভুগে একদিনের জন্য জাসদ থেকে নিজেকে বিচ্ছিন্ন করেননি। বরং সরকারি স্কুলে চাকরি করেও দলকে এগিয়ে নিতে নিরবচ্ছিন্ন ভূমিকা রেখেছেন। জাসদ নেতা শাহজাহান মাস্টার জীবন জাসদের নেতা-কর্মীদের কাছে অনুসরণীয় হয়ে থাকবে।
১৩ জুলাই, ২০২০।