সাপ্তাহিক দিবাকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও কেক কাটা

মতলব দক্ষিণ ব্যুরো
সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। সংবাদপত্রের মাধ্যেমে সমাজের উন্নয়ন করা সম্ভব। সাপ্তাহিক দিবাকণ্ঠ হাঁটি হাঁটি পা পা করে সপ্তদশ প্রতিষ্ঠাবার্ষিকী ও অষ্টাদশ বর্ষে পদার্পণ করা বড়ই কঠিন কাজ। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক শ্যামল চন্দ্র দাস অক্লান্ত পরিশ্রম করে পত্রিকাটি প্রকাশনা অব্যাহত রেখেছেন, এজন্য আমরা ধন্যবাদ জানাই। পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে। গাছ আমাদের ভবিষ্যৎ। প্রতিটি বাড়ির আঙ্গিনায় বনজ, ফলজ ও ঔষধী ৩টি করে গাছ লাগাবেন। গাছ লাগানো শুধু আনুষ্ঠানিকতার কোন বিষয় নয়। একেকটি গাছ একেকটি অক্সিজেনের ফ্যাক্টরি হিসেবে কাজ করে। গাছ লাগানোর সাথে সাথে গাছের পরিচর্যার দিকেও নজর দিতে হবে। পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। এজন্য পত্রিকার কলাকুশলীদের ধন্যবাদ জানাই।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিকদের লেখনির মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়ন করা সম্ভব। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মতলবের সব সমস্যা ও উন্নয়মূলক সংবাদ তুলে ধরবেন। পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
গত ১০ জুলাই বহুল প্রচারিত সাপ্তাহিক দিবাকণ্ঠের সপ্তদশ প্রতিষ্ঠাবার্ষিকী ও অষ্টাদশ বর্ষে পদার্পণ উপলক্ষে কেককাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে পত্রিকা অফিস কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মতলব সূর্যমুখী কঁচি-কাঁচা মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, মতলব সূর্যমুখী কঁচি-কাঁচা মেলার প্রবীণ সদস্য দ্বিজেন দাস, মতলব উপজেলা সম্পাদক পরিষদের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, মুন্সিরহাট কলেজের প্রভাষক মো. জসিম উদ্দিন, মতলব পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, মতলব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, ইত্তেফাকের মতলব দক্ষিণ সংবাদদাতা আকতার হোসেন, দৈনিক ইল্শেপাড়ের ব্যুরো ইনচার্জ মাহফুজ মল্লিক, দিবাকণ্ঠের স্টাফ রিপোর্টার রোটা. রেদওয়ান আহম্মেদ জাকির, শিব শংকর দাস, মোশারফ হোসেন তালুকদার, মো. কামাল হোসেন, নিউজ ডিজাইনার মো. সেলিম প্রধানীয়া, মতলব শহর প্রতিনিধি আশীষ সরকার, শ্যামল ভট্টাচার্য্য, বিষ্ণুপুর প্রতিনিধি শাওন প্রধান, শ্রমিক লীগ নেতা মো. জালাল উদ্দিনসহ প্রতিনিধিবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে বৃক্ষরোপণ ও কেক কাটা হয়।
১৩ জুলাই, ২০২০।