
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল কাদের ওরফে (আব্দুল্লাহ) নামের ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। আব্দুল কাদের চাঁদপুর শহরের জামতলা রোড এলাকার আমিন গাজী ছেলে। সে শহরের গ্রীন ভিউ ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতো।
গ্রীন ভিউ ডায়াগনস্টিক সেন্টারে স্বত্বাধিকারী মো. শাহ্ আলম জানান, আব্দুল কাদের আমার প্রতিষ্ঠানে কাজ করতো। কয়েক দিন আগে সে জ¦রে আক্রান্ত হয়। কিন্তু আমাদের কিছু জানায়নি। পরবর্তীতে জ্বরের কথা জানতে পেরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাই পরীক্ষা করাতে। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে গত মঙ্গলবার (৮ অক্টোবর) তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (৯ অক্টোবর) দুপুরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার আব্দুল কাদের মৃত্যুবরণ করে।
চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মো. আসিবুল হাসান বলেন, গত বুধবার আব্দুল কাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়। তাদের আর্থিক অবস্থা খারাপ থাকায় আমি নিজে টাকা দিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠিয়েছিলাম।
১৩ অক্টোবর, ২০১৯।
