
হাজীগঞ্জ ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শাখা বিএনপির কার্য-নির্বাহী কমিটির অনুমোদন দিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোজাম্মল হক চৌধুরী মহন। গত ১০ অক্টোবর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট এ কার্যকরি কমিটির অনুমোদন দেন তিনি।
নবগঠিত কার্য-নির্বাহী কমিটির সভাপতি হলেন- মো. হাবিব উল্যাহ্ মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুল আলম বাচ্চু, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়াজী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মেম্বার ও সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ। এছাড়া সম্পাদকীয় অন্যান্য পদসহ ৬৬ জন সদস্য নব-গঠিত এ কমিটিতে রয়েছেন।
এর আগে গত এপ্রিল মাসে কালচোঁ উত্তর ইউনিয়নে থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনগুলো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রিয় কার্য-নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।
ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ইঞ্জি. মমিনুল হক স্থানীয় নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় এবং কমিটি গঠনকল্পে তাদের মতামত গ্রহণ করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি ইউনিয়ন নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আগামি দিনে আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত এবং কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে। যখন যে কর্মসূচি আসবে, তখন সেসব কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
১৩ অক্টোবর, ২০১৯।
