চাঁদপুর রেলওয়ে হোসাইনিয়া মসজিদে মিলাদ ও দোয়া

চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কস্থ চাঁদপুর সেতুর টোলঘর সংলগ্ন রেলওয়ে হোসাইনিয়া জামে মসজিদে গত শুক্রবার বাদজুমা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মসজিদের দীর্ঘদিনের ইমাম হাফেজ মাও. মরহুম মহিউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় মসজিদ কমিটি ও এলাকার মুসল্লিদের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান মেহমান ছিলেন ওই এলাকারই কৃতী সন্তান চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। তিনি উপস্থিত সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে সবার দোয়া কামনা করেন।
এই মিলাদ ও দোয়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. লুৎফুর রহমান, বিশিষ্ট ব্যাংকার হাছান আলী ভূঁইয়া, স্থানীয় কাউন্সিলর আলমগীর গাজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মাহবুবুর রহমান, ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম গাজীসহ এলাকার ব্যাপক সংখ্যক মুসল্লি।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাও. আবু জাফর মো. মাঈনুদ্দিন, কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক মাও. আব্দুল হান্নান নিজামী, মসজিদের পেশ ইমাম মো. কাউছার, চাঁদপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী প্রমুখ।
জুমার নামাজ শেষে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. হুমায়ুন কবির। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন মতলব দারুল উলুম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. আলাউদ্দিন। মোনাজাত শেষে সবার মাঝে তবররুক বিতরণ করা হয়।

১০ অক্টোবর, ২০১৯।