ছাত্রদল নেতা ইসমাইল হোসেন পাটওয়ারীর নিঃশর্ত মুক্তি দাবি

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ সব যুগ্ম-আহ্বায়ক, বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
তারা এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে ইসমাইল হোসেন পাটওয়ারীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।