
শফিকুর রহমান এমপির নেতৃত্বে ফরিদগঞ্জ এখন উন্নয়নের দিকে এগিয়ে চলছে
………….পৌর মেয়র মাহফুজুল হক
ফরিদগঞ্জ ব্যুরো
গতকাল সোমবার সকালে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানয়ে আনন্দ মিছিল করেছে যুবলীগের সহস্রাধিক নেতৃবৃন্দ। দলীয় নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার পেষ্টুন প্লাকার্ডে সু-স্বজ্জিত হয়ে উপজেলা সদর এলাকায় মিছিটি প্রদক্ষিণ শেষে, পৌরসভা মাঠে বিশাল সমাবেশে অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মাহফুজুল হক। এময় তিনি বলেন, মুহম্মদ শফিকুর রহমান এমপির নেতৃত্বে ফরিদগঞ্জ এখন উন্নয়নের দিকে এগিয়ে চলছে। গত দশ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও ফরিদগঞ্জ নানাভাবে বি ত হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগসহ সংগঠনগুলো সঠিক নেতৃত্বের অভাবে সংগঠিত হতে পারে নি। কিন্তু আবু সুফিয়ান ও হেলাল উদ্দিনের নেতৃত্বে উপজেলা আওয়ামী যুবলীগের যেই কমিটি কেন্দ্র অনুমোদন দিয়েছে। তা এযাবত কালের শ্রেষ্ঠ তারুন্যদীপ্ত কমিটি। কমিটিরে প্রতিটি সদস্য দলের জন্য নিবেদিত প্রাণ। তাই আমি ফরিদগঞ্জে যুব লীগের উজ্জ¦ল ভবিষ্যত দেখতে পাচ্ছি। প্রতিটি ইউনিয়নে যুবলীগের শক্তিশালী কমিটি গড়ার মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলাকে নৌকার একটি শক্ত ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করবো। একই সাথে যুবলীগের মাধ্যমে আমরা অপরাধ ও অপরাজনীতিমুক্ত একটি আদর্শ ফরিদগঞ্জ গড়বো।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহাম্মদ মজুমদার, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক আল আমিন পাটওয়ারী, সদস্য আব্দুল গাফ্ফার সজিব, পাবেল পাটওয়ারী, আয়াত আলী মাসুদ, আলাউদ্দিন ভূঁইয়া, মোরশেদ আলম মুরাদ, আলাউদ্দিন মিয়াজী, মোদাচ্ছের শেখ অপু, শাহজালাল সুইট, সুমন পাটওয়ারী, আলমগীর হোসেন, আব্দুর রহিম রুবেল, জাকির হোসেন, কামাল হোসেন, মুজিবুর রহমান ভূঁইয়া, রাছেল মিজি, রাশেদ বেপারী, রাবায়েত হোসেন জুয়েল, শান্ত পাটওয়ারী, মাসুদ খান, আল আমিন রাজা, ওয়াসিম আকরাম, আওয়ামী লীগ নেতা জিএম তাবাচ্চুম, নজরুল ইসলাম সুমন, পারভেজ পাটওয়ারী, পুতুল সরকার, যুবলীগ কর্মী শ্রাবনী পোদ্দার, মিতু আক্তার, মহিলা আওয়ামী আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা বেগম প্রমুখ।
১৫ অক্টোবর, ২০১৯।
