ফরিদগঞ্জ ব্যুরো
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরাম ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও শিউলী হরির সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. মনির উজ্জামান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাসিনা আক্তার, ভূমি অফিসার কল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমান এবং উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আ. হান্নান প্রমুখ।
১৩ ডিসেম্বর, ২০২০।
