সাবেক সরকারি কর্মকর্তা দেলোয়ার হোসেন মোল্লার ইন্তেকাল

সাংবাদিক মনিরের জেঠাতো ভাই

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সমরাস্ত্র কারখানার সাবেক উর্ধ্বতন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বাসু মোল্লা (৭৫) গত ১১ ডিসেম্বর ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি দৈনিক ইল্শেপাড়ের সহ-সম্পাদক ও দৈনিক ভোরের সময়ের স্টাফ রিপোর্টার মনির হোসেনের জেঠাতো ভাই। বাদজুমা সমরাস্ত্র কারখানা প্রাঙ্গণে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মেয়ে সিলেট মহিলা কলেজের সহকারী অধ্যাপিকা সাবিনা ইয়াসমিন ও ছেলে ড. আক্তার হোসেন বাবু জানান, বাবা বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকা সিটি হাসপাতালে লাইফ সাপোর্টে প্রায় ৭ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ১১ ডিসেম্বর ভোর ৫টায় শেষ নিশ্বাঃস ত্যাগ করেন।
সবাই আমার বাবার রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন। আল্লাহ পাক যেনো আমার বাবাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন।
মরহুমের গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুরে। পরবর্তীতে আষ্টা গুপ্টি ইউনিয়নে বসত বাড়ি নির্মাণ করেন। মরহুম দেলোয়ার হোসেন বাসু মোল্লা ১৯৭১ সালে গুপ্টি পূর্ব ইউনিয়নের একজন মুক্তিযুদ্ধ সংগঠক ছিলেন।
১৩ ডিসেম্বর, ২০২০।