মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন এমপিকে স্বাগত জানিয়ে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুলের পক্ষ থেকে গত শুক্রবার বিশাল শোডাউন করেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. রিয়াদুল আলম রিয়াদ। শোডাউনটি মতলব বাজার থেকে বের হয়ে পেন্নাই সড়ক হয়ে মতলব সেতু এলাকা প্রদক্ষিণ করে।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মতলব পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মো. অনিক পাটোয়ারী, ছাত্রলীগ নেতা কামরুল হাসান নিপু, আবু তৈয়ব টিটু, জাহিদুল ইসলাম, মোক্তার হোসেন, রাকিবুল ইসলাম, ফাহিম আকরাম, নিহাল, হুমায়ুন, ইমরান নুর, আফসার, হৃদয়, শুভ্র, শামিম, ফয়সাল, ইপু, নাজিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ।

