মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে আরিফ উল্লাহ (৩৫) নামে মাদক কারবারিকে আটক করা হয়। আটক মাদক কারবারি আরিফ উল্লাহ উপজেলার সোনাইরকান্দির শহিদ উল্লাহ প্রধানের ছেলে।
বুধবার (১১ আগস্ট) মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক দিক নির্দেশনা এসআই আবু বকর ভূইয়া, এএসআই মাসুদ রানাসহ মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অলিপুর-আবুরকান্দি পাকা রাস্তার উপর সোনাইরকান্দি গ্রামের গিয়াস উদ্দিনের বাড়ির সামনে থেকে মাদক ব্যবসায়ী আরিফ উল্লাহকে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।
১২ আগস্ট, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে মাদক কারবারি আটক
