মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলায় হতদরিদ্র শীতার্তদের মাঝে গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম কম্বল বিতরণ করেন। এ সময় শতাধিক হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন।
