মৈশাদীতে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আবু বকর মানিক, প্যানেল চেয়ারম্যান জাহেদা বেগম, শিল্পী বেগম, ৯নং ওয়ার্ড মেম্বার ফারুক সরকার, দেলোয়ার হোসেনসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।