সভাপতি রাহাদ, সাধারণ সম্পাদক নোবেল : বড়কুল পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের নির্বাচন সম্পন্ন

 

হাজীগঞ্জ ব্যুরো :
হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার স্থানীয় রামচন্দ্রপুর বাজারে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত মো. মাজহারুল ইসলাম (রাহাদ) সভাপতি ও মো. সাইফুল ইসলাম নোবেলকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ আলম খাঁন।
জানা যায়, শুক্রবার বড়কুল পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে স্থানীয় রামচন্দ্রপুর বাজারে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২ জন সভাপতি ও ২ জন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৪৫ জন ভোটারের মধ্যে ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে মো. মাজহারুল ইসলাম (রাহাদ) ২১ ভোট পেয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহআলম পেয়েছেন ১৯ ভোট। অপরদিকে মো. সাইফুল ইসলাম নোবেল ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইমাম হোসেন পেয়েছেন ১৯ ভোট।
নির্বাচন পরিদর্শন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম মাস্টার ও সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ফরাজীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, অঙ্গ-সহযোগী সংগঠন ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।