স্টাফ রিপোর্টার
আসন্ন পৌরসভার নির্বাচন উপলক্ষে মেয়র পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর গণসংযোগ ও মতবিনিময় সভা করেছে। গতকাল বুধবার বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ডের রেলওয়ে কলোনী এলাকায় এ মতবিনিময় সভা করেন তিনি।
তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা ও ডা. দীপু মনি যে ভাবে উন্নয়ন কাজ করেছেন, তা আপনাদের কাছে তুলে ধরার জন্য এসেছি। আমি কোন বিদ্রোহী প্রার্থী নই। কারণ এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। তফসিল ঘোষণার পর যাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেবে আমি তার জন্যই কাজ করবো। তবে চাঁদপুরের বাইরে থেকে কাউকে প্রার্থী ঘোষণা করলে পৌর জনগণ মেনে নেবে না। পৌর সভার এলাকার মধ্যে এখনো অনেক জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমি প্রার্থী হয়ে মেয়র হতে পারলে সুন্দর, বাসযোগ্য, মাদকমুক্ত চাঁদপুর পৌরসভা উপহার দিবো।
পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কালাম শেখের সভাপতিত্বে এবং কলেজ ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক শহীদুল্লাহ বকাউলের পরিচালনায় বক্তব্য রাখেন যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটোয়ারী, সদর যুবলীগের সিনিয়র সাবেক সহ-সভাপতি প্রভাষক ডা. শেখ মহসিন, সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ভূঁইয়া, জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক কে এম মাসুদ, সদর উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান টিপু, জেলা যুবলীগের সদস্য অহিদুর রহমান আরিফ পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার আওয়ামী লীগের ৬নং ওয়ার্ড নেতা আবুল হোসেন, মুক্তার বেপারী, ৬নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সদস্য পারুল বেগম।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর গণসংযোগ ও মতবিনিময় সভা
