ইকরা মডেল একাডেমিতে বই উৎসব


স্টাফ রিপোর্টার
নতুন বছরের প্রথম দিনেই সারা দেশে বই উৎসব শুরু হয়েছে। সেই সাথে তাল মিলিয়ে চাঁদপুরের স্বনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান ওয়্যারলেস বাজারস্থ ইকরা মডেল একাডেমিতে গতকাল বুধবার শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বই উৎসব পালন করে।
বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে উল্লসিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ১০টায় একাডেমি প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন গোলাম হোসেন টিটো শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দিয়ে বিদ্যালয়ে বই উৎসব পালন শুরু করেন।
বই উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপির প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করে। শিক্ষক-শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর স্লোগান ‘শিক্ষা দিয়ে গড়বো দেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রত্যয় নিয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বই উৎসবের সমাপ্তি ঘোষণা করেন।
বই উৎসব অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন একাডেমির পরিচালক ফৌজিয়া আক্তার। সহযোগিতায় বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, উপাধ্যক্ষ আসমা খানম, শিক্ষক শামীমা আক্তার, রাবেয়া সুলতানা, রুমা আক্তার, ফিরোজা বেগম, নাজমুন নাহার, রাহিমা আক্তার, নাজমুন নাহার মিলি, পপি দেবনাথ, রেজাউল করিম, সাফায়েত আহমেদ, ফাতেমাতুজ্জোহরা, শাহীনা খানম, অনন্তা চক্রবর্তী, শিল্পী রানী ঘোষ, মো. আবরার হোসাইন, চিত্রাংকন শিক্ষক শুভ্র রক্ষিত এবং হিসাবরক্ষণ কর্মকর্তা সুমিত দত্ত।
উল্লেখ্য, ইকরা মডেল একাডেমির ২০১৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় মোট ৪১ জন অংশগ্রহণ করে ২৪ জন জিপিএ-৫ সহ শতভাগ পাস করার গৌরব অর্জন করে। এই ফলাফলের কারণে বিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।