
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ বাগাদী ইউনিয়নের ইকরা আদর্শ কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ইকরা আদর্শ কেজি স্কুল দক্ষিণ বাগাদী শাখার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকন।
তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। আর শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছতে পারে না। শিক্ষার্থীদের পড়লেখার পাশাপশি খেলাধুলাও এগিয়ে যেতে হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনারা শিশুদের যা শেখাবেন, তারা তাই শিখে। একটি কথা মনে রাখবেন, শিশুরা কিন্তু অভিভাবকদের অনুকরণ করে। তাই আপনি আপনার সন্তানকে ভাল কিছু শিক্ষা দেন। আর আপনার সন্তান আপনার ভালটা অনুকরণ করে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।
শিক্ষকদের উদ্দেশে বলেন, পিতা-মাতার পরেই কিন্তু আপনাদের স্থান। আপনারা শিশুদের ইসলাম ও নৈতিক বিষয়গুলো শিক্ষা দিবেন। আদব কায়দা ও সালাম শিখাবেন। এতে করে তাদের জীবন গঠনে বিষয়গুলো কাজে আসবে।
ইকরা আদর্শ কেজি স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক পীরজাদা মাওলানা মুহাম্মদ মাহ্ফুজ উল্ল্যাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট সমাজসেবক মো. খোরশেদ আলম গাজী ও মো. ইউনুস।
ইকরা আদর্শ কেজি স্কুলের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমানের পরিচালনায় দৈনিক চাঁদপুরজমিনের প্রধান সম্পাদক মো. মাজহারুল ইসলাম অনিক, ইকরা আদর্শ কেজি স্কুলের নির্বাহী পরিচালক নিগার সুলতানা, স্থানীয় মো. ইব্রাহিম খোকন, মো. নজরুল ইসলাম শেখ, ইকরা প্রধান ক্যাম্পাসের শিক্ষক খাদিজা আক্তার, নুসরাত জাহান, রাশেদ গাজী, নবুয়ত আক্তার ইমু, রাশেদ তালুকদার, ইকরা আদর্শ কেজি স্কুলের দক্ষিণ শাখার শিক্ষক জবা চৌধুরী, হালিমা আক্তার, রোকসানা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
