আজ রুপসায় ওয়াজ ও দোয়ার মাহফিল


আজ রোববার ফরিদগঞ্জের রুপসা উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুব সমাজ, এলাকাবাসীর উদ্যোগে ও পশ্চিম রুপসা জান্নাতুল মাওয়া জামে মসজিদ কমিটির আয়োজনে ৩য় বার্ষিক তাফসীরুল কুরআন, ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।
জান্নাতুল মাওয়া জামে মসজিদ প্রাঙ্গণে আজ বিকাল ৩টায় মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ইসলামী আলোচক ও ভাষ্যকার মাও. নেয়ামত উল্যাহ আমিনি। রুপসা আহম্মদিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও. আবুল খায়ের আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কচুয়া আল-ইকরা কেরামতীয়া ক্যাডেট মাদ্রাসার পরিচালক মাও. হাফেজ আবু হানিফ আনোয়ারী।
গাব্দেরগাঁও ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক মো. মামুনুর রশিদের পরিচালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব মাও. ইউনুছ ও পশ্চিম রুপসা জান্নাতুল মাওয়া জামে মসজিদের ইমাম ও খতিব মোশারফ হোসাইন।
মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন পশ্চিম রুপসা জান্নাতুল মাওয়া জামে মসজিদ কমিটির সদস্যরা।