চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার শাজাহান চোকদারের দাফন সম্পন্ন

চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস, সাবেক কৃষক লীগ নেতা, চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার শাজাহান চোকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……… রাজিউন)। তিনি সোমবার (২৭ জুন) দুপুর আড়াইটায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার রাত ৯টায় চাঁদপুর শহরের হাসান আলী হাইস্কুল মাঠে জানাজা শেষে চাঁদপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, শাজাহান চোকদার চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস ও ভিপি, সাবেক কৃষক লীগ নেতা এবং চাঁদপুর পৌরসভার কমিশনার ছিলেন। এছাড়া গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র (১৯৬৬ সালে) ও চাঁদপুর ক্যাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন ছাত্র পুনর্মিলনীতে দুইবারের সদস্য সচিবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি।

২৮ জুন, ২০২২।