আজ চাঁদপুর আসছেন চরমোনাই পীর

প্রেস বিজ্ঞপ্তি
আজ বৃহস্পতিবার (৪ মে) চাঁদপুর আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর শায়েখ মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বিকেল ৩টায় চাঁদপুর শহরের হাসান আলী হাইস্কুল মাঠে চাঁদপুর জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তিনি।
পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম রাতে কাজীরগাঁও চৌরাস্তা বালুর মাঠে মাদরাসায়ে দারুল কারীমের উদ্যোগে ও বাংলাদেশ মুজাহিদ কমিটি হাজীগঞ্জ উপজেলা শাখার পরিচালনায় ওয়াজ মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।

০৪ মে, ২০২৩।