
স্টাফ রিপোর্টার
জাতীয় যুব সংহতি চাঁদপুর জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার গনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে জাতীয় যুব সংহতির কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব সফি উল্লাহ সফি।
তিনি তার বক্তব্যে বলেন, কমিটির ব্যাপারে সবার সাথে আলাপ আলোচনা করলে আজকের কমিটির আহ্বায়ক নিঝুমের নাম আসে। কারণ, তার বাবা মাহাবুবুল হক পাটওয়ারীর বলিষ্ট নেতৃত্বে জাতীয় পার্টি রাজপথ কাঁপিয়ে ছিলেন। এছাড়া বিভিন্ন কারণেই এই কমিটির দায়িত্ব নিঝুমের হাতে দেয়া হয়েছে। যেখানেই যাই কেন্দ্রিয় থেকে শুরু করে সর্বস্থানে চাঁদপুরবাসীকে পাওয়া যায়। কারণ চাঁদপুরের মানুষ যোগ্য। চাঁদপুর একটি রাজনৈতিক জেলা। আর এই ঐতিহ্য ধরে রাখতে হবে। আজকে যেই কমিটি করা হয়েছে সেই কমিটির মাধ্যমেই জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করে তুলতে হবে। একসময় চাঁদপুরের মাটিকে এরশাদের ঘাঁটি হিসেবে পরিচিতি ছিলো। এখন চাঁদপুরের মাটিকে জিএম কাদেরের ঘাঁটি হিসেবে পরিচিতি করে গড়ে তুলতে হবে।
জেলা যুব সংহতির আহ্বায়ক হাজি মো. গোলাম মোস্তফা নিঝুম পাটওয়ারীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. নাজমুল হোসেন গাজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় জাতীয় পার্টির সদস্য বি এম নুরুজ্জামান, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর, কেন্দ্রিয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক পাটওয়ারী মো. সালাউদ্দিন বাচ্চু, জেলা জাতীয় পার্টির সদস্য শাহজাহান মাতব্বর, সাবেক প্রচার সম্পাদক ইব্রাহিম দেওয়ান স্বপন।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা যুব সংহতির যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক বাবু, মো. সাদ্দাম হোসেন রনি, মো. গিয়াস, লক্ষ্মীপুর ইউনিয়ন যুব সংহতির সাবেক সভাপতি মো. মুন্নাফ মেম্বার, যুব সংহতি মতলব উত্তর সভাপতি অ্যাড. শামিম, শহর কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফারুক গাজী, সদর উপজেলা যুব সংহতির আহ্বায়ক রফিতুল ইসলাম চান্দু, সংগঠনিক সম্পাদক মো. সেলিম, সদস্য সচিব মো. হারুন গাজী, হাজীগঞ্জ উপজেলার যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মো. বাবলু, পৌর যুব সংহতির সাবেক সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন, হাইমচর থানা যুব সংহতির সভাপতি মো. খাজা আহমেদ, সদস্য সচিব আবু সুফিয়ান, উপজেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুব সংহতির সদস্য আজহার মুফ্তি প্রমুখ।
এসময় আমন্ত্রিত অতিথিদের নব-আহ্বায়ক কমিটির সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাইমচর থানা যুব সংহতির সভাপতি মো. খাজা আহমেদ।
