চাঁদপুরে চিকিৎসকসহ আরো ৪ জন করোনা শনাক্ত

আক্রান্ত বেড়ে ৬৪

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আরো ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সিভিল সার্জন অফিসের মাধ্যমে নমুনা প্রেরণকৃতদের মধ্য থেকে কচুয়ার একজনের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। এছাড়া মতলব আইসিডিডিআর,বির একজন ডাক্তার, তার আড়াই বছর বয়সী সন্তান ও হাসপাতালের একজনের স্টাফের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। তারা আইসিডিডিআর,বি ঢাকা কেন্দ্রে নমুনা পাঠিয়েছিলেন। তবে তারা মতলবে কর্মরত থাকায় এবং সেখানে চিকিৎসাধীন থাকায় তাদের পরিসংখ্যান চাঁদপুর জেলার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে।
এ নিয়ে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিস এসব তথ্য জানিয়েছে।

১৫ মে, ২০২০।