জেলা বাসদের স্মরণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
বাসদ কেন্দ্রিয় কমিটির সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রিয় কমিটির সাবেক সভাপতি প্রয়াত কমরেড জাহেদুল হক মিলুর তৃতীয় মৃত্যুবার্ষিকী ও বাসদ কেন্দ্রিয় কমিটির সদস্য কমরেড একরামুল হকের মৃত্যু দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বাসদ কার্যালয় স্মরণ সভা অনুষ্ঠিত।
গত রোববার বিকার ৪টায় জেলা বাস কার্যালয়ে স্মরণ সভার পূর্বে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন/লাল সালাম দেওয়া/ছবিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা করা হয় এবং জেলা বাসদের সমন্বয়ক শাহজাহান তালুকদারের সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় বক্তারা হৃদয় বিদারক, প্রাণবন্ত ও সংগঠন বিকাশের প্রত্যয়ে প্রয়াত কমরেড জাহেদুল হক লিলু ও প্রয়াত কমরেড একরামুল হকের প্রয়ানের আগে দেশব্যাপী সাহসী কর্মকান্ডে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমৃত্যু বিপ্লবী কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন। তাদের উদ্দেশ্যে লক্ষ আকাংক্ষা বাস্তবায়নে আমরা ভয়ভীতি, লোভ-লালসা ও সুবিধা পাওয়ার মানুসিকতা ত্যাগ করে বাসদকে গড়ে তোলার অঙ্গিকার নিয়ে বক্তব্য রাখেন।
বাসদ জেলা সদস্য দিপালী রানী দাস, হারুনুর রশিদ, জয়দেব কর্মকার, শ্রমিক নেতা আবু তাহের বন্দুকসি, বাসদ সমর্থক রফিকুল ইসলাম মন্টু।
এসময় উপস্থিত ছিলেন আবুল বাসার ভাষানী, হারুন শেখ, জসিম মিয়া, মালেক ইউনুছ প্রমুখ।

১৫ জুন, ২০২১।