কুমিল্লায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয়

কুমিল্লা ব্যুরো
‘স্বেচ্ছা রক্তদান, বাঁচুক সবার প্রাণ’ এই শ্লোগানে বিশ্ব রক্তদাতা দিবস-২০২১ উপলক্ষে কুমিল্লায় সামাজিক সংগঠন জাগ্রত মানবিকতার আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। সোমবার (১৪ জুন) বিকালে সংরাইশ সরকারি শিশু পরিবারে সামাজিক সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনার সার্বিক তত্ত্বাবধায়নে নিবাসীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন নাহার মনি, ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. সাইফ উদ্দিন রনী, জাগ্রত মানবিকতার যুগ্ম-সাধারণ সম্পাদক কাউসার জামান কায়েস, কো-অডিনেটর মাসুদ রানা, বাপ্পী রাজ, মিশার, অনিক দত্ত, জাহিদুল ইসলাম বাবু, রবিন আহসান, শাকিল আহমেদ, রাশেদ, তোফায়েল, সাকিবসহ আরো অনেকে।
অনুষ্ঠানে শিশু পরিবারের ৮৫ জন নিবাসীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

১৫ জুন, ২০২১।