স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গত রোববার বাগাদী ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে এই চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল।
এদিনই এই ইউনিয়নের ৬শ’ ১৮ জন জেলের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল উদ্দিন, ইউপি সচিব মহিবুল আহসান, ইউপি সদস্য মোশারফ হোসেন, রিয়াজ উদ্দিন পাটোয়ারীসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ।
উল্লেখ্য, মার্চ-এপ্রিল দু’মাস সরকার ঘোষিত অভয়াশ্রম চলাকালীন সময়ে সরকারিভাবে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে এই চাল দেওয়া হয়।
১৫ জুন, ২০২১।
