স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর কর্মচারী সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকালে শহরের কাজী নজরুল ইসলাম সড়কস্থ পৌর কর্মচারী সংসদের নিজস্ব ভবনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল।
তিনি তার বক্তব্যে বলেন, আগে পৌর কর্মচারি সংসদে বাইরে থেকে নেতা নির্বাচন করা হতো। আমি দায়িত্ব নেবার পর, এটি পরিবর্তন এনেছি। আমি মনে করি কর্মচারি সংসদের নেতা নিজেরাই নির্বাচিত করবে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এর ধারাবাহিতা ধরে রাখবেন। বাইরে থেকে যেন নেতা নির্বাচন করা না হয়।
তিনি আরো বলেন, যেহেতু এসব সংগঠনগুলোতে বেতন নেই, তেমন কোন সুযোগ-সুবিধা নেই। নিজের পকেটের টাকা খরচ করতে হয়, তাই আপনারা নিজেরা সমঝোতা করে কমিটি করলে ভালো হয়। নিজেদের মধ্যে আলোচনা করে নেতা নির্ধারণ করলে বিভক্তি কম হবে। আর সেটি সম্ভব না হলে নির্বাচনের মাধ্যমে কমিটি করতে হবে।
তিনি বলেন, আমাদের সবাইকে নীতি-আদর্শের সাথে দায়িত্ব পালন করতে হবে। কারণ আমরা পৌর নাগরীকদের কাছে দায়বদ্ধ। একজন অনৈতিক কাজ করলে তার দ্বায় সবার উপর বর্তায়। অল্প কিছু মানুষ অপকর্ম করে, কিন্তু তার দায় ভোগ করতে হয় সবাইকে। আমাদের পৌরসভার ভাবমূর্তির সাথে দাতা সংস্থাগুলো জড়িত। তাই আমরা অনেক কিছু হজম করে নিয়েছি। যাতে পৌরসভার বদনাম না হয়। তাই সবার কাছে অনুরোধ করবো, আপনারা নীতি-আদর্শের সাথে দায়িত্ব পালন করবেন।
মেয়র বলেন, আমরা যারা ভোটে নির্বাচিত হয়ে পৌরসভার দায়িত্ব পালন করছি, তারা পৌরবাসীর কাছে দায়বদ্ধ। আর দিনশেষে অভিভাবাকদের উপরই দোষটা পরে। তাই সে বিষয়টি খেয়াল রাখবেন। নাগরীকদের অসম্মান করবেন না। তাদের দাঁড় করিয়ে রাখবেন না। অবসরপ্রাপ্ত কোন কর্মকতা-কর্মচারি পৌরসভায় এলে তাদের অশ্রদ্ধা করবেন না।
চাঁদপুর পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. মফিজ উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল বাতেন মিয়াজীর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি।
এসময় উপস্থিত ছিলেন পৌর কর্মচারী সংসদের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মানিক, যুগ্ম-সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারজানা পারভীন, কোষাধ্যক্ষ মো. বিল্লাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল কাদির ঢালী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মনিরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এনায়েত উল্যাহ বেপারী, ক্রীড়া সম্পাদক মো. এমদাদ হোসেন মিলন, দপ্তর সম্পাদক মো. ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক বদিউল আলম বধু, মহিলা সম্পাদিকা আফরোজা খানম, সহ-মহিলা সম্পাদিকা নুরুন নাহার, কার্যকরী সদস্য মো. রাফি রাসেল, শাহাজাদী হ্যাপী, আ. কাদের মিয়া, মো. শাহাদাত হোসেন, আ. কাদের গাজীসহ অন্যান্যরা।
পরে পৌর কর্মচারি সংসদের আগামী নির্বাচন পরিচালনার লক্ষ্যে প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
১৫ অক্টোবর, ২০২৩।
