ডাকাতিয়া নদী দখল ও দূষণ মুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান

ডাকাতিয়া নদী বাঁচানো ও কচুরিপানা পরিস্কারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। -ইল্শেপাড়

ফরিদগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া এক কালের প্রমত্তা বর্তমানে মৃত প্রায় ডাকাতিয়া নদীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আসার সাথে সাথে নদীকে দখল ও দূষণ মুক্ত করার দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। স্বেচ্ছা রক্তদানকারী সংগঠন অর্নিবানের এই বিষয়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তারা ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর এই স্মারকলিপি পেশ করেন।

এসময় তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর পরিবর্তন রোধ এবং প্রকৃতির লাইফ লাইন হিসেবে খ্যাত নদী বাঁচাতে সরকারি উদ্যোগের বাস্তবায়ন ফরিদগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া দীর্ঘ ডাকাতিয়া নদীর রক্ষার ক্ষেত্রে দেখতে চান।

এসময় সংগঠনের পক্ষে নুরুল করিম ফরিদ, পাবেল পাটওয়ারী, মশিউর রহমান জুয়েল পাঠান, এমরান হোসেন, ছোটন, জাকির পাঠান, হাসান খাঁন কালির বাজার কলেজের অধ্যক্ষ হাফিজ আল আসাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ বলেন, এই দাবির সাথে প্রশাসন একমত। তবে এই নদীকে রক্ষার জন্য জনসচেতনতা তৈরি করতে হবে।

ফরিদগঞ্জ ব্যুরো