বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

সজীব খান
চাঁদপুর বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল শাখার ২ তলায় একটানা ভোট গ্রহণ করা হয়।
দিনভর বৈরী আবহাওয়ার মাঝে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হয়। ভোটাররা ও তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে কেন্দ্রে আসেন। ভোটারদের নিরাপত্তার জন্য কঠোর আইনি ব্যবস্থা রাখা হয়। বাবুরহাট বাজারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জন বিজয়ী হন।
সভাপতি পদে মোবাইল প্রতীকে দেলোয়ার হোসেন খান ৫ শ’ ২৪ পেয়ে বিজয়ী হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকে দেলোয়ার হোসেন ঢালী ৪শ’ ৬২ ভোট পান। সাধারণ সম্পাদক পদে ২ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ হুমায়ুন কবির দুলাল মাল মাছ প্রতীকে ৫শ’ ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মোস্তফা আনারস প্রতীকে ৪শ’ ৫৯ ভোট পান। সহ-সভাপতি পদে ছায়েদ গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাসুদ পালোয়ান, কোষাধ্যক্ষ পদে ফখরুল ইসলাম রিপন, ১নং ওয়ার্ড সদস্য পদে বাবুল মৃধা কালু, বিজয় কৃষ্ণপাল, ২নং ওয়ার্ডের সদস্য পদে হেলাল মিজি, মুজাম্মেল হোসেন লিটন মিজি, ৩ নং ওয়ার্ডের সদস্য পদে সাইফুল ইসলাম কাউছার মাল ও আলহাজ মেহেদী হাছান মাল নির্বাচিত হন।
নির্বচানে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন চাঁদপুর পৌরসভার কাউন্সিলর আবু ইউসুফ খান বাহাদুর, ফরিদা ইলিয়াছ ও শাহনাজ রহমান।